দেশ থেকে পালানো রোধে সীমান্তে টহল ও নজরদারি বৃদ্ধি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

দেশ থেকে পালানো রোধে সীমান্তে টহল ও নজরদারি বৃদ্ধি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৮/২০২৪ ১০:৩১:৫৪ পূর্বাহ্ন

দেশ থেকে পালানো রোধে সীমান্তে টহল ও নজরদারি বৃদ্ধি

ছবি: সংগৃহীত


দুর্নীতিবাজ ও দুষ্কৃতকারীরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন, সেজন্য সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। ইতোমধ্যে দেশের বিভিন্ন সীমান্ত থেকে চারজনকে আটক করেছে তারা।

বুধবার (৭ আগস্ট) রাতে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিজয়-পরবর্তী পরিস্থিতিতে কিছু দুর্নীতিবাজ ও দুষ্কৃতকারী দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এ অবস্থায় কেউ যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন, সেজন্য সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পর ইতোমধ্যে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এলাকা থেকে একজন, যশোরের বেনাপোল থেকে একজন ও চুয়াডাঙ্গার দর্শনায় দুজনকে আটক করা হয়েছে।  সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়া রোধে ০১৭৬৯-৬০০৬৮২ ও ০১৭৬৯-৬২০৯৫৪ নম্বরে ফোন করে তথ্য দিয়ে সহায়তার অনুরোধ করেছে বিজিবি।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪