ড. ইউনূসকে একনজর দেখতে বিমানবন্দরে মানুষের ব্যাপক ভিড়
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

ড. ইউনূসকে একনজর দেখতে বিমানবন্দরে মানুষের ব্যাপক ভিড়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৮/২০২৪ ০৩:৩৯:১৪ পূর্বাহ্ন

ড. ইউনূসকে একনজর দেখতে বিমানবন্দরে মানুষের ব্যাপক ভিড়

ছবি: সংগৃহীত


দেশে এসে পৌঁছেছেন শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রধানকে একনজর দেখতে বিমানবন্দরে ভিড় জমিয়েছেন হাজার হাজার মানুষ। এই অবস্থায় ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন সেনাবাহিনীসহ নিরাপত্তা দিতে আসা স্বেচ্ছাসেবী কর্মীরা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টা থেকে এই রিপোর্ট লেখা পর্যন্ত (২.৫০) বিমানবন্দরের প্রধান গেটে জনসাধারণের ব্যাপক ভিড়ের এই চিত্র দেখা যায়।

রাজধানীর মিরপুর থেকে ড. ইউনূসকে দেখতে এসেছেন শরিফুল ইসলাম। তিনি বলেন, দুপুর ২টার দিকে এয়ারপোর্ট গেটে এসেছি। কিন্তু তখন থেকেই গেটে দাঁড়াতে পারছিলাম না। এখন হাজার হাজার লোক, তাই এক সুযোগে একপাশে এসে দাঁড়িয়েছি। যদিও এই ভিড়ের মধ্যে ওনাকে দেখতে পারব কি না জানি না, তারপরও দেখতে আসতে পেরে ভালো লাগছে।

ড. ইউনূসকে নিয়ে প্রত্যাশা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, তিনি (ড. ইউনূস) দেশের দায়িত্ব নেবেন, অর্থনীতি ঘুরে দাঁড়াবে, এটাই প্রত্যাশা।

স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকা কামরুল হাসান নামে একজন বলেন, ড. ইউনূসকে একনজর দেখতে এত সংখ্যক মানুষ এসেছে যে, তাদেরকে সামলানোই আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। এতেই বোঝা যায় ড. ইউনূসের প্রতি মানুষের অনেক প্রত্যাশা।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪