দেশ গঠনে ভেদাভেদ ভুলে কাজ করতে হবে-সিলেটে জামায়াতের আমীর
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

দেশ গঠনে ভেদাভেদ ভুলে কাজ করতে হবে-সিলেটে জামায়াতের আমীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৮/২০২৪ ১০:০৪:০৩ পূর্বাহ্ন

দেশ গঠনে ভেদাভেদ ভুলে কাজ করতে হবে-সিলেটে জামায়াতের আমীর

ছবি: নিজস্ব


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ছাত্র-জনতার আন্দোলন ও ত্যাগের মাধ্যমে যে পরিবর্তন এসেছে তা যেন দেশের জন্য মঙ্গলজনক হয়। জাতির জন্য আশাজাগানিয়া হয়। আগের চেয়ে যেন খারাপ না হয়। এই পরিবর্তন যেন মঙ্গলজনক হয়। তাই দেশ ও জাতি গঠনে সকল ভেদাভেদ ভুলে ও মতপার্থক্যে লিপ্ত না হয়ে সমবেতভাবে আমরা কাজ করতে হবে। আমরা যেন সম্মিলিতভাবে দেশ ও জাতিকে গড়ে তুলতে পারি। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিদের দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন। 

আন্দোলনে সাংবাদিকদের অবদানের কথা স্বীকার করে তিনি বলেন, সিলেটে একজন সাংবাদিক মারা গেছেন। সাংবাদিকরাও আমাদের অংশ। তারাও এ যুদ্ধে শরীক ছিলেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাও তাদের কাজ। আমাদের চেয়ে তাদের দায়িত্ব আরও বেশি। সেই দায়িত্ব পালন করতে গিয়ে তারা মারা গেছেন। তাদের ত্যাগ যেন আমরা সারাজীবন মনে রাখি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, যারা সদ্য ক্ষমতাচ্যূত হয়েছেন, তারা ক্ষমতায় টিকে থাকতে মরণ কামড় দিয়েছিল। তারা যে কোনভাবে ক্ষমতায় থাকতে চেয়েছিল। এজন্য তারা ৩ থেকে ৫ আগস্ট সারাদেশে ভয়াবহ হত্যাযজ্ঞ চালায়। ৪ আগস্ট সিলেটের বিভিন্ন স্থানে এমন অনেক ঘটনা ঘটে। যারা গুরুতর আহত হয়েছেন তারা হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হাসপাতালে ভর্তির সংখ্যা অসংখ্য। তাদের কারো শরীরের একদিক দিয়ে গুলি ঢুকেছে অন্যদিকে বের হয়েছে। কারো হাত-পা গুঁড়ো হয়ে গেছে। পেট ছিদ্র হয়ে গেছে। এসব দৃশ্য খুবই কষ্টদায়ক। তাদের এই ত্যাগ জাতি চিরদিন মনে রাখবে। 


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা