বিশ্বনাথবাসীর স্বপ্ন পুরণে কাজ করতে চাই: অরূপ রতন চৌধুরী
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

বিশ্বনাথবাসীর স্বপ্ন পুরণে কাজ করতে চাই: অরূপ রতন চৌধুরী

কামাল আহমদ মুন্না, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৮/২০২৩ ১১:২৪:১৩ পূর্বাহ্ন

বিশ্বনাথবাসীর স্বপ্ন পুরণে কাজ করতে চাই: অরূপ রতন চৌধুরী

ছবি: সংগৃহীত


বিশ্বনাথে বৃহত্তর আমতৈল গ্রামের আল আজম স্কুল এন্ড কলেজ হলরুমে সেবা স্বেচ্ছাসেবী সংগঠনে উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন, আলোচনা সভা ও ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ১৮ আগস্ট ) বিকেলে প্রধান অতিথি একুশে পদক প্রাপ্ত শব্দ সৈনিক বীর মুক্তিযোদ্ধা, মাদক ও নেশা নিরোধ সংস্থা মানস এর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডাঃ অরূপ রতন চৌধুরীর উপস্থিতি এলাকার ৩০০শত দুঃস্থদের মাঝে বিনা মূল্যে ঔষধ চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

সেবা স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মো. জাকারিয়ার সভাপতিত্বে সালা উদ্দীনের পরিচালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ অরূপ রতন চৌধুরী। তিনি বক্তব্যে বলেন; আমি বিশ্বনাথবাসীর স্বপ্ন পুরণের লক্ষ্যে কাজ করতে চাই। অবহেলিত এই জনপদে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। অসমাপ্ত ও অপুরনীয় কাজগুলো করে এই এলাকার সন্তান হিসেবে উন্নয়নের অংশীদার হতে এসেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থী হয়ে আগামী জাতীয় নির্বাচনে আসব। একজন মুক্তিযোদ্ধা হিসেবে প্রধানমন্ত্রীর সমর্থন ও নৌকার মনোনয়ন প্রত্যাশী আমি। আপনাদের সেবক হিসেবে আসলে সমর্থন করে স্বপ্ন পুরণে সহায়তা করবেন।


উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা এডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজীব বৈষ্ণব, রামপাশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য রাকিব আলী, সংরক্ষিত মহিলা সদস্য (১.২.৩) লক্ষী বেগম, সাংবাদিক এম আব্দুল করিম।


এসময় উপস্থিত ছিলেন সেবা স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, অর্থ সম্পাদক রাসেল আহমদ, সাংগঠনিক সম্পাদক লায়েছ মিয়া সহ সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা