জগন্নাথপুরে তরুণের ম*রদেহ উ দ্ধা র, পরিবারের দাবি হ ত্যা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

জগন্নাথপুরে তরুণের ম*রদেহ উ দ্ধা র, পরিবারের দাবি হ ত্যা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৮/২০২৪ ০৯:৪০:২৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে তরুণের ম*রদেহ উ দ্ধা র, পরিবারের দাবি হ ত্যা

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ মৃত্যুকে রহস্যজন দাবি করে পরিবার বলছে এটি হত্যাকাণ্ড। মঙ্গলবার (১৩ আগষ্ট)  মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

মৃত তরুণের নাম আলামিন মিয়া (২২)। তিনি উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রাম গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ও পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, গত শনিবার রাতে হাড়গ্রাম গ্রামের বাড়িতে একা ছিলেন ওই আলামিন। পরদিন রোববার সকালে আলামিনের মামা সিতু মিয়া তাঁকে ডাকতে গিয়ে সাড়া না পেয়ে দরজাটি ভেঙে ঘরে প্রবেশ করেন। পরে ওই রাজমিস্ত্রিকে গলায় ওড়না দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. নজমুদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁকে বিছানার ওপর ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। তবে তাঁর বাম হাতের কবজিতে কাটা দাগ এবং ঘরের বিভিন্ন জায়গায় রক্তের চিহ্ন দেখে উপস্থিত সবার সন্দেহ হয়। পুলিশ কর্মবিরতি থাকায় স্থানীয়দের সহযোগিতায় লাশটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মরচুয়ারিতে রাখা হয়।

এদিকে ঘটনার পরদিন ওই রাজমিস্ত্রি আলামিনের পরিবারের সদস্যদের কাছে ঘটনার সময় তোলা কিছু ছবি এবং হোয়াটসঅ্যাপ চ্যাটের একটি ভিডিও আসে। যা দেখে পরিবারের সদস্যরা মৃত্যুকে হত্যা বলে দাবি করছেন।

আলামিনের মা পারুল বেগম বলেন, ‘ঘটনার সময়ের ছবি ও হোয়াটসঅ্যাপ চ্যাট দেখেই বোঝা যাচ্ছে ঘটনার সময় আমার ছেলের কাছে আরও কেউ ছিল। ওই সব ছবি তো সে একা তুলতে পারবে না! আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। বেশ কিছু ছবি ও হোয়াটসঅ্যাপ চ্যাটের একটি ভিডিও পাওয়া গেছে। রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন