শান্তিগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৮/২০২৪ ০৯:৫৩:১৩ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) সকাল ১১ টা থেকে বিকেল পর্যন্ত শান্তিগঞ্জ উপজেলা পরিষদের পার্শ্বে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ।

শান্তিগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রওশন খান সাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুর রশিদ আমিনের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি ইলিয়াস মিয়া, সিরাজ মিয়া, সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ফরিদুর রহমান ফরিদ, সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম নাইম, সহ- সাংগঠনিক সম্পাদক আবুল কালাম,  সহ সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, আউলাদ হোসেন, আইন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দাল মিয়া, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়াউর রহমান তুহিন, উপজেলা উলামা দলের সভাপতি মাওলানা সজিব আহমদ,সাধারণ সম্পাদক সালেহ আহমদ, যুবদল নেতা আবদুল মজিদ, ফরিদ গাজী, মোজাহিদ মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মনসুর আলম, ছাত্রদল নেতা ও ইউপি সদস্য লিটন মিয়া ও হারুন অর রশিদসহ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী প্রমুখ৷

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন