মৌলভীবাজার জেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালিত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

মৌলভীবাজার জেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৮/২০২৪ ১০:২৬:৪৯ পূর্বাহ্ন

মৌলভীবাজার জেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

ছবি: নিজস্ব


বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৪ আগষ্ট) বিকেলে মেয়র চত্বরে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি  ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করীম ময়ুন, বিএনপি সহ-সভাপতি মুয়াজ্জেম হোসেন মাতুক, জেলা বিএনপির সহ-সভাপতি আশিক মোশারফ,জেলা বিএনপির প্রথম যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম  প্রমুখ। ।

এদিকে দুপুরে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান এর নেতৃত্বে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি করে গনহত্যার বিচারের দাবীতে শহরের শমশেরনগর সড়ক থেকে একটি মিছিল বের হয়ে এম সাইফুর রহমান সড়কে গিয়ে অবস্থান কর্মসৃচি পালিত হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিন বখস, সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, জেলা বিএনপির স্বেচ্ছা বিষয়ক সম্পাদক স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক আবুল কালাম বেলাল, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক গাজী মারুফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, মৌলভীবাজার জেলা কৃষকদলের সদস্য সচিব মোনাহিম কবির, জেলা যুবদল নেতা সেলিম মোহাম্মদ সালাহউদ্দিন, এম এ নিশাত, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এডভোকেট সৈয়দ নেপুর আলী, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল মিয়া প্রমুখ।

এছাড়াও অবস্থান কমসূচিতে জেলা বিএনপি, যুবদল,ছাত্রদলসহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন