বঙ্গবন্ধুর আদর্শে মাত্র ১৮ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে ছিলাম: অরূপরতন চৌধুরী
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

বঙ্গবন্ধুর আদর্শে মাত্র ১৮ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে ছিলাম: অরূপরতন চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৮/২০২৩ ১১:০৫:২৯ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর আদর্শে মাত্র ১৮ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে ছিলাম: অরূপরতন চৌধুরী

ফাইল


বীরমুক্তিযোদ্ধা ড. অরূপরতন চৌধুরী বলেছেন, ৭১’র সালে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করেই মাত্র ১৮ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে ছিলাম। এরপর থেকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে সমাজসেবা করার ফলেই পেয়েছি রাষ্ট্রীয় পদক। শেষ প্রান্তে এসে জীবনের বাকীটা সময় এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চাই, এজন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে নৌকার মনোনয়ন প্রাপ্তির আশা করছি। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বেই বাংলাদেশ আজ বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল রাষ্ট্রে পরিণত হয়েছে। উন্নয়নের প্রক্রিয়াকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের বিজয়ী করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’কে পুনঃরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।

জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথে উপজেলা খাজাঞ্চী ইউনিয়নের প্রীতিগঞ্জ বাজারে এবং পৌর শহরের নরসিংপুর গ্রামে আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী, একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস)’র উদ্যোগে আনজুমানে আশিকানে মুস্তফা (সা.) পরিষদ’র ব্যবস্থাপনায় খাজাঞ্চীর প্রীতিগঞ্জ বাজারে হযরত শাহজালাল (র.) একাডেমীতে সংস্থার সভাপতি মাওলানা আব্দুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বায়জিদ আহমদের পরিচালনায় এবং ‘বিশ্বনাথ প্রবাসী এইট ইউকে’র ব্যবস্থাপনায় পৌর শহরের নরসিংপুর গ্রামে বিশ্বনাথ এইট প্রতিবন্ধী স্কুলে সংস্থার সহ সভাপতি সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে ও সংস্থার স্থানীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের পরিচালনায় ফ্রি মেডিকেল ক্যাম্পগুলো অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, জেলা মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস)’র সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, আনজুমানে আশিকানে মুস্তফা (সা.) পরিষদের প্রতিষ্ঠাতা মাওলানা শফিকুর রহমান, রাখালগঞ্জ মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আব্দুল গণি। 

প্রতিবন্ধী স্কুলে কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী ফয়ছল আহমদ, কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থী মারুফ আহমদ, গান পরিবেশন করেন শিক্ষার্থী নয়ন আহমদ এবং হযরত শাহজালাল (র.) একাডেমীতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ আবুল ফাত্তাহ। এসময় অনুষ্ঠানগুলোতে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা