বিএনপির পাঁচ দিনের কর্মসূচি
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

বিএনপির পাঁচ দিনের কর্মসূচি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৮/২০২৪ ০৯:২৯:১৩ পূর্বাহ্ন

বিএনপির পাঁচ দিনের কর্মসূচি

ফাইল


বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী ৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত কর্মসূচি পালন করা হবে।

বুধবার (২১ আগস্ট) বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি নির্ধারণে এ যৌথসভার আয়োজন করা হয়।

পাঁচ দিনের কর্মসূচি হলো-

: ৩১ আগস্ট জেলা ও উপজেলা পর্যায়ে আলোচনা সভা।

: ১ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন। এর পর কেন্দ্রীয় শহিদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান।

: ২ সেপ্টেম্বর মহানগর ও জেলায় র‍্যালি।

: ৩ সেপ্টেম্বর মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়নে মৎস্য অবমুক্তকরণ।

: ৪ সেপ্টেম্বর জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, কোটা সংস্কার আন্দোলনে বিএনপির ১৯৮ কর্মী নিহত হয়েছেন। 

বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিএনপি সবচেয়ে বেশি অবদান রেখেছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব। তিনি বলেন, বিএনপি বরাবরই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে। গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনে প্রায় ২ হাজার লোককে হত্যা করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা