সিলেটে ১২ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ AM

সিলেটে ১২ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০/০৮/২০২৩ ১১:৫৯:৪১ AM

সিলেটে ১২ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

ছবি: সংগ্রহীত


সিলেটে ছাত্রলীগের ১২ নেতাকে দলীয় সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (১৯ আগস্ট) রাতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের অব্যাহতি দেওয়া হয়।


সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।


এতে বলা হয়, জেলা ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।


এতে ৩ উপজেলায় ১২ জনকে নিজ নিজ সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হল।



তন্মধ্যে গোয়াইনঘাট উপজেলায় ৩জন, গোলাপগঞ্জ উপজেলায় ২জন, গোলাপগঞ্জ পৌরসভায় ১জন ও কানাইঘাট উপজেলায় ৬জন।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন - গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সাইদুল মুরসালিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সাগর, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক জুবায়ের আহমেদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মুন্না, সাংগঠনিক সম্পাদক রাশেদ আহমাদ তারেক, কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সারোয়ার আহমেদ, উপ-আপ্যায়ন সম্পাদক মাহফুজ আব্বাস, সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম আজাদ, ধর্ম সম্পাদক মামুন আহমদ, সহ-সম্পাদক মুর্শেদ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন ও গোলাপগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সহ সভাপতি এহসান আহমদ।

এস.ডি



শীর্ষ সংবাদ:

বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন