প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু*র্নীতির অ ভি যো গ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু*র্নীতির অ ভি যো গ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৮/২০২৪ ১১:২৯:১৭ পূর্বাহ্ন

প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু*র্নীতির অ ভি যো গ

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার পশ্চিম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগ এনে এলাকাবাসীর পক্ষে তিনটি অভিযোগপত্র দাখিল করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগষ্ট) ১৬৬ জন ব্যক্তির স্বাক্ষরিত অভিযোগপত্র পৃথকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্তকর্তা ও সেনাবাহিনী ক্যাম্পে দাখিল করা হয়।

অভিযোগ পত্র থেকে জানা যায়, ১৩৩ নং পশ্চিম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিদ্যালয়ের অর্থ আত্মসাত করে আসছিলেন। স্লীপের ফান্ডের টাকা, ভুয়া ভাইচার তৈরি করে বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের টাকা উত্তোলন করে আত্মসাত করছেন। জন্ম নিবন্ধন করে দেওয়ার কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা অতিরিক্ত টাকা আদায় করে আসছিলেন। শিক্ষার্থীদের পাঠদানের প্রতি খেয়াল না করে নিজের বালু, পাতরের ব্যবসায় কাজে বাইরে ব্যস্ত থাকেন। এছাড়া বিদ্যালয়ের ছাদে কৃষিপণ্যের বাগান তৈরি করে নিজের আখের গোছাতে দেদারছে ব্যবসা করছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। বিদ্যালয়ে কোন কমিটি না থাকায় প্রধান শিক্ষক তাঁর ইচ্ছামতো নানা অনিয়মে দুর্নীতি চালিয়ে যাচ্ছেন। দ্রুত প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা করে শিক্ষকের অপসারণ দাবি করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ছমির উদ্দিন বলেন, সরকারি নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে নানা অনিয়ম দুর্নীতি করে আসছেন। বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানের প্রতি যতœশীল না হয়ে তিনি বালু, পাথরের ব্যবসার জড়িত থাকায় বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। এছাড়া বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন ফান্ডের অর্থ আত্মসাতের করে আসছেন। এসব বিষয়ে মৌখিকভারে বারবার স্থানীয় শিক্ষা অফিসকে অবহিত করা হলেও কোন প্রতিকার পাওয়া যায়নি।

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক মনিরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম জানান, অভিযোগপত্র পেয়েছি। বিষয়টি তদন্ত করা হবে।

এদিকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটি অভিযোগপত্র পাওয়া গেছে বলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র নিশ্চিত করেছে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন