জগন্নাথপুরে শ্রেণি কক্ষে ঢুকে স্কুল শিক্ষিকাকে লা ঞ্ছি ত, নিন্দার ঝ*ড়
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

হামলাকারীকে গ্রেপ্তারের দাবি

জগন্নাথপুরে শ্রেণি কক্ষে ঢুকে স্কুল শিক্ষিকাকে লা ঞ্ছি ত, নিন্দার ঝ*ড়

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৮/২০২৪ ০৬:০৭:৪০ পূর্বাহ্ন

জগন্নাথপুরে শ্রেণি কক্ষে ঢুকে স্কুল শিক্ষিকাকে লা ঞ্ছি ত, নিন্দার ঝ*ড়

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এক নারী শিক্ষককে লাঞ্ছিত করেছে এক বখাটে। এ নিয়ে নিন্দার ঝড় বইছে। হামলাকারীকে গ্রেপ্তারের দাবি জোরালো হচ্ছে। যদিও এলাকাবাসীর উপস্থিতিতে ক্ষমা চেয়ে বিষয়টি তাৎক্ষণিক  নিস্পত্তি করা হয়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৯ আগষ্ট) সকালে উপজেলার আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

জানা গেছে, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ভাষা রায় বৃহস্পতিবার সকালে প্রথম শ্রেণির কক্ষে পাঠদান করছিলেন। এসময় বিদ্যালয়ের অন্য শিশুদের সঙ্গে আসা ভর্তি বিহীন এক শিশু কে দেখে তিনি দপ্তরির মাধ্যমে বাড়িতে পাঠিয়ে দেন। কিছু সময় পর বিদ্যালয়ে ঢুকে আটঘর গ্রামের লায়েক খান শ্রেণি কক্ষে ঢুকে তার ছেলে কে বের করে দেওয়ার কারন জানতে চেয়ে শিক্ষিকার ওপর চড়াও হন।এক পর্যায়ে শিক্ষিাকে শারিরীকভাবে লাঞ্ছিত করে। তাঁর চিৎকার শুনে বিদ্যালয়ের অন্য শিক্ষকরা ছুটে এসে তাকে রক্ষা করেন। খবর পেয়ে উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা রাপ্রুু চাই মারমা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে এ বিষয়ে একটি বৈঠক করেন। পরে ওই বৈঠকে উপস্থিত হয়ে লায়েক খান ক্ষমা চান। বিদ্যালয়ের সহকারী শিক্ষক ভাষা রায় বলেন,  আমি মানসিকভাবে বিপর্যস্ত এখন কথা বলতে পারছি না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল দেবনাথ বিদ্যালয়ের একজন অভিভাবকের সঙ্গে সহকারী শিক্ষকের অনভিপ্রেত ঘটনা ঘটেছে। পরে তিনি ক্ষমা চেয়েছেন।সভায় উপস্থিত  শিক্ষক নেতা শাহাজাহান সিরাজী  জানান, নারী শিক্ষকের ওপর হামলার  ঘটনাটি দুঃখজনক। আমরা মর্মাহত। শিক্ষিকার ওপর হামলা করে ক্ষমা চেয়ে শেষ এটা মানতে পারছেন না শিক্ষক সমাজ। এ বিষয়ে আমরা ঐক্যবদ্ধ।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন শিক্ষকরা। অবিলম্বে এ বিষয়ে কঠোর আন্দোলন কর্মসূচি পালনের প্রক্রিয়া চলছে বলে জানান শিক্ষকরা।

এ বিষয়ে  উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, ঘটনার খবর পেয়ে সহকারী শিক্ষা কর্মকর্তা কে ঘটনাস্থলে পাঠিয়েছি। তাঁর তদন্ত প্রতিবেদনের আলোকে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন