তাহিরপুরে ৬০ লাখ টাকার বালু জব্দ, গ্রে ফ তা র ৪
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

তাহিরপুরে ৬০ লাখ টাকার বালু জব্দ, গ্রে ফ তা র ৪

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৮/২০২৪ ০৮:১২:১২ পূর্বাহ্ন

তাহিরপুরে ৬০ লাখ টাকার বালু জব্দ, গ্রে ফ তা র ৪

ছবি: সংগৃহীত


তাহিরপুরে যাদুকাটা নদী ও শান্তিপুর নদীতে পৃথক অভিযান চালিয়ে ৬০ লাখ টাকার অবৈধ বালুসহ ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর গ্রামের লাদেন মিয়া (২৫), একই গ্রামের শাহাব উদ্দিন (৩০), লিটন মিয়া (২২) এবং কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার দিঘীর পাড় গ্রামের রিপন মিয়া। বৃহস্পতিবার দুপুর এবং সন্ধ্যায় তাহিরপুর থানার এস আই আহমেদুল আরেফিনের নেতৃত্বে পুলিশের একটি টিম ১৮শ’ ঘনফুট অবৈধ বালু ও ৪ টি নৌকা সহ ৪ জনকে গ্রেফতার করে।

তাহিরপুর থানার ওসি এস এম মাইনুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন,  গ্রেফতারকৃত আসামি সহ অজ্ঞাত পলাতক আসামিদের বিরুদ্ধে থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে পৃথক ২টি মামলা হয়েছে। 

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন