জগন্নাথপুরে নারী শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় শিক্ষকদের অবস্থান কর্মসূচি
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

জগন্নাথপুরে নারী শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় শিক্ষকদের অবস্থান কর্মসূচি

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৯/২০২৪ ০৯:৪৯:১৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে নারী শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় শিক্ষকদের অবস্থান কর্মসূচি

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে শ্রেণি কক্ষে ঢুকে নারী শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে  অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার( ৩১ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি আতাহার উদ্দিনের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিনের পরিচালনায় এতে বক্তব্য দেন, উপজেলা শিক্ষা কমিটির শিক্ষক প্রতিনিধি রূপক কান্তি দে, শিক্ষক রজত কান্তি দাস, গোপাল চন্দ্র দাস, আলমগীর হোসেন, সালেহা পারভীন, শাহজাহান সিরাজ, নুরুল হক, পুষ্পিতা রানী তালুকদার, ভুক্তভোগী শিক্ষক ভাষা রায় ও তাঁর স্বামী জয় চৌধুরী প্রমুখ।

পরে ভুক্তভোগী আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ভাষা রায় হামলাকারী লায়েক খানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেন।

এসময় উপজেলার সবকটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ভুক্তভোগী ওই নারী শিক্ষক ভাষা রায় বলেন, বিদ্যালয়ের চারপাশে পানি থাকায় বিদ্যালয়ে ভর্তিবিহীন এক শিশুকে দপ্তরিকে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই শিশুর বাবা লায়েক খান আমার উপর অতর্কিত হামলা করেন। আমি এর বিচার চাই।

উপজেলা শিক্ষা কমিটির শিক্ষক প্রতিনিধি রূপক কান্তি দে বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি হামলাকারীকে গ্রেপ্তার না করা হয়; তাহলে শ্রেণি পাঠদান বন্ধ রাখা হবে। অবস্থান কর্মসূচিতে উপস্থিত সকল শিক্ষকদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুতই প্রয়োজনীয় প্রদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ, গত বৃহস্পতিবার উপজেলার মিরপুর ইউনিয়নের আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলমান অবস্থায় আটঘর গ্রামের লায়েক খান শ্রেণি কক্ষ ঢুকে ওই নারী শিক্ষকের চুলের মুঠি ধরে মারপিট শুরু করেন। পরে অন্য শিক্ষকরা তাঁকে রক্ষা করেন। এরপর এক পক্ষ ঘটনাটি ধামাচাপা দেওয়া চেষ্টা করেন। এতে উপজেলার শিক্ষক পরিবারের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন