জগন্নাথপুরের হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীদের সঙ্গে সেনা কর্মকর্তার মতবিনিময় সভা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

জগন্নাথপুরের হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীদের সঙ্গে সেনা কর্মকর্তার মতবিনিময় সভা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৯/২০২৪ ০৯:৫৯:৪০ পূর্বাহ্ন

জগন্নাথপুরের হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীদের সঙ্গে সেনা কর্মকর্তার মতবিনিময় সভা

ছবি: নিজস্ব


সিলেট সেনা ক্যাম্পের মেজর মোঃ আল- জাবির আসিফ, পিএসসি জগন্নাথপুর উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে জগন্নাথপুর উপজেলা সদরের কেন্দ্রীয় মন্দির জগন্নাথ জিউর আখড়া পরিদর্শন করে শারদীয় দূর্গা উৎসবের প্রস্তুতি ও দেশের প্রেক্ষাপটে হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীদের নিরাপত্তার খোঁজ খবর নেন। 

এসময় মেজর মোঃ আল- জাবির আসিফ, পিএসসি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ সবাই মিলে আমরা এ দেশকে এগিয়ে নিতে হবে। কোন ধরনের সাম্প্রদায়িকতা ও অরাজকতা মেনে নেওয়া হবে না।  বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বার্থে বিশৃঙ্খলারোধে  সক্রিয় থেকে  কাজ করে যাচ্ছে। তিনি নিবিঘ্নে শারদীয় দূর্গা উৎসব  উদযাপনে হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এসময় জগন্নাথপুর সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মীর মাহদী ফাহিম, জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিজুর রহমান, জগন্নাথপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্ছু, উপজেলা পূজা উদযাপন পরিষদ ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোস্বামী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক জয়দ্ধীপ সূত্রধর বীরেন্দ্র, উপজেলা পূজা উদযাপন পরিষদ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত দেব, শারদীয় দূর্গা উৎসব কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি বিভাস দে সহ হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীরা জগন্নাথপুরের সাম্প্রদায়িক সম্প্রীতির ভালো থাকার কথা তুলে ধরেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন