জগন্নাথপুরে হাওর থেকে অজ্ঞাতপরিচয় যুবকের গলিত লা*শ উদ্ধার
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

জগন্নাথপুরে হাওর থেকে অজ্ঞাতপরিচয় যুবকের গলিত লা*শ উদ্ধার

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৯/২০২৪ ০৯:০২:২০ পূর্বাহ্ন

জগন্নাথপুরে হাওর থেকে অজ্ঞাতপরিচয় যুবকের গলিত লা*শ উদ্ধার

ফাইল ছবি


সুনামগঞ্জের জগন্নাথপুরে নলুয়ার হাওর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ সেপ্টেম্বর) মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এরআগে শুক্রবার রাতে উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের নলুয়ার হাওর থেকে ভাসমান অবস্থায় গলিত এ লাশ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, ওই যুবকের বয়স আনুমানিক ২৬ থেকে ২৮ হবে। লাশটি পচে যাওয়ায় আঙ্গুলের চাপ সংগ্রহ করা সম্ভব হয়নি। শনিবার সুরতহাল প্রতিবেদন শেষে লাশটি মর্গে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন