দোয়ারাবাজারে পানিতে ডুবে শিশুর মৃ*ত্যু
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে পানিতে ডুবে শিশুর মৃ*ত্যু

মো. আলাউদ্দিন, দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৯/২০২৪ ০৪:০৩:০৮ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে পানিতে ডুবে শিশুর মৃ*ত্যু

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুকুরের পানিতে ডুবে মো.জারিফ নামের ১বছর ৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার(৮ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঝুমগাও ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু মো:জারিফ ওই গ্রামের সৌদি আরব প্রবাসী মো:মোবারক আলীর পুত্র।

পুলিশ, স্থানীয় ও পারিবারিক সুত্রে যানাযায়, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে মো:জারিফকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন