দোয়ারাবাজারে ইউপি সদস্যকে পে*টাল চো রা কা র বা রি রা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে ইউপি সদস্যকে পে*টাল চো রা কা র বা রি রা

মো. আলাউদ্দিন, দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৯/২০২৪ ০৪:১৪:৫৯ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে ইউপি সদস্যকে পে*টাল চো রা কা র বা রি রা

ছবি: সংগৃহীত


দোয়ারাবাজারে মিজানুর রহমান উজ্জ্বল (৪৮) নামের এক ইউপি সদস্যকে পিটিয়ে আহত করেছে চোরাকারবারিরা। তিনি উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ি গ্রামের মৃত ইউনুছ মিয়ার পুত্র ও ইউপি সদস্য।

ঘটনা সূত্রে জানা যায়, শনিবার সকালে মিজানুর রহমান উজ্জ্বল সালিশ বিচারে যাওয়ার পথে বাগানবাড়ি গ্রামের শফিকের দোকানের কাছে গেলে আগে থেকে ওতপেতে থাকা সীমান্তে চোরাকারবারের সঙ্গে জড়িত একই গ্রামের জহিরুল, লিটন, সৌরভ, সিজেল, সোহাগসহ আরও কয়েকজন তাঁর উপর হামলে পড়ে এবং তাঁকে বেধড়ক মারপিট করে। এসময় তাঁর কলেজ পড়ুয়া পুত্র নাজমুল হাসান লায়িন (১৮) খবর পেয়ে তার বাবাকে উদ্ধার করতে আসলে তাকেও বেধড়ক পেটায়। পরে স্থানীয়রা আহত পিতা পুত্রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান। এ ঘটনায় দোয়ারাবাজার থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আহত ইউপি সদস্য মিজানুর রহমান উজ্জ্বল বলেছেন, চোরাকারবারিদের ধারণা বিজিবির সঙ্গে বৈঠককালে তাদের তথ্য আমি দিয়েছি এবং মদ ও চোরাই মালামাল আমি ধরিয়ে দিচ্ছি। এমন সন্দেহে তারা আমার উপর অতর্কিত হামলা চালিয়ে সংঘবদ্ধভাবে বেধড়ক পিটিয়ে আহত করেছে। আমার ছেলে আমাকে বাঁচাতে এলে তারা আমার কলেজ পড়ুয়া ছলেকেও পিটিয়েছে।

বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান জানিয়েছেন, চোরাকারবারিরা ইউপি সদস্যকে পিটিয়ে আহত করেছে। ন্যক্কারজনক ওই ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন