বকেয়া ভাতা ও প্রভিডেন্ট ফান্ড পরিশোধের দাবীতে প্রভাষকদের মানববন্ধন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

বকেয়া ভাতা ও প্রভিডেন্ট ফান্ড পরিশোধের দাবীতে প্রভাষকদের মানববন্ধন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৯/২০২৪ ০৫:০২:৫৫ পূর্বাহ্ন

বকেয়া ভাতা ও প্রভিডেন্ট ফান্ড পরিশোধের দাবীতে প্রভাষকদের মানববন্ধন

ছবি: নিজস্ব


বিগত ৫ বছরের বকেয়া ভাতা ও ৮ বছরের প্রভিডেন্ট ফান্ড পরিশোধ এর দাবীতে জগন্নাথপুর এর শাহজালাল মহাবিদ্যালয় এর প্রভাষক বৃন্দ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়েছে।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শাহজালাল মহাবিদ্যালয় এর প্রভাষক বৃন্দের  বকেয়া ৫ বছরের বেসরকারি অংশ ভাতাদি ও ৮ বছরের প্রভিডেন্ট ফান্ড পরিশোধ এর দাবীতে (১০ সেপ্টেম্বর) সোমবার অত্র কলেজ গেইটে এই কলেজ এর প্রভাষক বৃন্দের আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন , শাহজালাল মহাবিদ্যালয় এর সহকারী অধ্যাপক ( রাস্ট্র বিজ্ঞান) মোহাম্মদ এনামুল কবির, প্রভাষক (জীব বিজ্ঞান) মোহাম্মদ শিব্বির আহমদ, প্রভাষক (দর্শন) রিংকর চন্দ্র রায়, প্রভাষক (উচ্চতর গণিত) দেবাশীষ রায়,প্রভাষক (বাংলা) মোঃ হাসানুজ্জামান খান,প্রভাষক (ইংরেজি) মোঃ আবু তাহের রানা,প্রভাষক (ইসালমের ইতিহাস ও সংস্কৃতি) মাহমুদ সুলতান, প্রভাষক (পদার্থ বিজ্ঞান) মির্জা আমিনুল হক, প্রভাষক (অর্থনীতি) মোঃ জহিরুল ইসলাম, প্রভাষক (রসায়ন) মোঃ মহিউদ্দিন, জুটন তালুকদার (শরীর চর্চা শিক্ষক) ও মোঃ আমিরুল ইসলাম (প্রদর্শক)।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠান এর গভর্নিং বডির সহযোগিতায় অবৈধ ভাবে অধ্যক্ষের দায়িত্বে থাকা মোহাম্মদ আব্দুল মতিন কর্তৃক নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছেন। বিগত ৫ বছরের ভাতাদি প্রদান না করে তিনি বিভিন্ন চল-চাতুরী করে আসছেন। এবং কলেজ পর্ষদ থেকে প্রতিমাসে বেসিকের১০% করে প্রত্যেজ শিক্ষক এর প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা থাকার কথা থাকলেও কারও ব্যাংক একাউন্টে এসব টাকা আদৌ জমা হয়নি। বিধায় বিগত ৫ বছরের বকেয়া ভাতাদি ও প্রভিডেন্ট ফান্ড পরিশোধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানিয়েছেন।

এদিকে মানববন্ধন কর্মসূচি শেষে সহকারী অধ্যাপক এনামুল কবির সহ ভুক্তভোগী প্রভাষক বৃন্দ জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-বশিরুল ইসলাম বরাবরে এই বিষয়ে স্মারক লিপি প্রদান করেছেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন