নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করলেন রওশন
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ AM

নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করলেন রওশন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৮/২০২৩ ১২:৫৯:৪১ PM

নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করলেন রওশন

ফাইল ফটো


নিজেকে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ঘোষণা করলেন বেগম রওশন এরশাদ। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে তিনি নিজেকে চেয়ারম্যান ঘোষণা দেন।

রওশন এরশাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমি বেগম রওশন এরশাদ, এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান এই মর্মে ঘোষণা করছি যে, পার্টির সিনিয়র নেতাদের পরামর্শ ও সিদ্ধান্তক্রমে দলের গতিশীলতা বজায় রাখার স্বার্থে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম।

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু গনমাধ্যমে বলেন, ‘উনি (রওশন এরশাদ) দলের কেউ না। সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁর নেই। 

তিনি কি করলেন, না করলেন সে নিয়ে আমাদের চিন্তা নেই।’ 

এ বিষয় জানতে বেগম রওশন এরশাদকে ফোন করা হলে তিনি ধরেননি। 

প্রসঙ্গত, জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যানের দায়িত্বে আছেন জি এম কাদের। বর্তমানে তিনি বিজেপির আমন্ত্রণে ভারত সফর করছেন। তাঁর অনুপস্থিতিতেই নিজেকে চেয়ারম্যান ঘোষণা করলেন রওশন এরশাদ।

F/A



শীর্ষ সংবাদ:

বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন