জগন্নাথপুরে আইসক্রিম ফ্যাক্টরি ও নান্না বিরানিকে জরিমানা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে আইসক্রিম ফ্যাক্টরি ও নান্না বিরানিকে জরিমানা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৯/২০২৪ ০৮:৫৮:০৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরে আইসক্রিম ফ্যাক্টরি ও নান্না বিরানিকে জরিমানা

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞার নেতৃত্বে জগন্নাথপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে রং ব্যবহার করে আইসক্রিম তৈরি করায় জগন্নাথপুর আইসক্রিম ফ্যাক্টরিকে ৫ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিতে ঢাকার হাজীর নান্না বিরানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা বলেন, ভোক্তার অধিকার নিশ্চিত করণে বাজার মনিটরিং অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন