সীমান্ত হ*ত্যা নি‌য়ে আমরা যুদ্ধ বাঁধাতে পা‌রি না: পররাষ্ট্র উপদেষ্টা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

সীমান্ত হ*ত্যা নি‌য়ে আমরা যুদ্ধ বাঁধাতে পা‌রি না: পররাষ্ট্র উপদেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৯/২০২৪ ০৬:২৬:২২ পূর্বাহ্ন

সীমান্ত হ*ত্যা নি‌য়ে আমরা যুদ্ধ বাঁধাতে পা‌রি না: পররাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত


সীমান্ত হত্যা বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র-বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। দুই দেশের স্বার্থে সীমান্ত হত্যা থেকে বেরিয়ে আসার তাগিদ দিয়েছেন তিনি।  মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

সম্প্রতি ভারতীয় সীমান্ত-রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাস নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় ভারত সরকারের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। এরপরও সীমান্ত হত্যার ঘটনা ঘটছে। প্রতিবাদে কাজ না হলে আমরা কি বিচার চাইব, এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, আমরা প্রতিবাদের ভাষা অনেক শক্ত করেছি। আপনারা খেয়াল করেছেন কি না আমি জানি না। আমাদের এই মুহূর্তে এটুকুই করার আছে। আমরা তো যুদ্ধ বাঁধাতে পারি না।

তিনি বলেন, এটা খুব সংবেদশীল ইস্যু। সেটা আমরা প্রতি মুহূর্তে বলছি। আমরা আশা করব, তারা যেন আমলে নেয়। আমরা নোটে বলেছি, যারা এটা করেছে তাদের বিচারের সম্মুখীন করা হোক। এমন ঘটনার নিন্দা আমরা স্পষ্টভাবে জানিয়েছি।

সম্প্রতি ভারতীয় সীমান্ত-রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাস নিহত হ‌য়ে‌ছেন। স্বর্ণার নিহতের দিন তিনেকের মাথায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছে।

সবশেষ, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বাংলাদেশি কিশোর হত্যার প্রসঙ্গ টেনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গতকাল যেটা হলো সেটা নিয়েও আমরা একই রকম প্রতিবাদ জানাব। যেখানে আমাদের সুযোগ হবে আমরা বলব। এটা বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে একটা নেতিবাচক ভূমিকা রাখছে। সেটা দুই দেশের স্বার্থে উচিত এটা থেকে বেরিয়ে আসা। এটা ভারতের পক্ষে উপকার করছে বলে আমি কাউকে বলতে শুনিনি।  

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪