জগন্নাথপুরের বিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরের বিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৯/২০২৪ ০৪:২৩:০১ পূর্বাহ্ন

জগন্নাথপুরের বিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিমের বিরুদ্ধে প্রধান শিক্ষক পদে নিয়োগ ও অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে তদন্ত শুরু  হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর)  সকালে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গঠিত তিন সদস্য  তদন্ত কমিটি বিদ্যালয়ে গিয়ে তদন্ত কার্যক্রম  শুরু করে। কমিটির সদস্য উপজেলা মাধ্যমিক 

 শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় জানান, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রেক্ষিতে আমরা তদন্ত কার্যক্রম শুরু করেছি। আশা করছি দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

প্রসঙ্গত গত ১ সেপ্টেম্বর বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে। পরে বিক্ষোভকারীদের পক্ষে বৈষম্য বিরোধী শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিকী সহ কয়েকজন শিক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করেন।যার প্রেক্ষিতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন