দোয়ারাবাজার সীমান্তে ১৯ লাখ ৫০ হাজার ভারতীয় রুপিসহ যুবক আটক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

দোয়ারাবাজার সীমান্তে ১৯ লাখ ৫০ হাজার ভারতীয় রুপিসহ যুবক আটক

মো. আলাউদ্দিন, দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৯/২০২৪ ০৪:০১:০৫ পূর্বাহ্ন

দোয়ারাবাজার সীমান্তে ১৯ লাখ ৫০ হাজার ভারতীয় রুপিসহ যুবক আটক

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় রুপিসহ এক যুবককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার(১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক যুবক হলেন ওই উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামের মো:সুরুজ আলমের পুত্র মোহাম্মদ হৃদয় মিয়া (২৫)।

বিজিবির সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনে বাংলাবাজার বিওপি'র কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাসার আজাদের নেতৃত্বে টহলদল মেইন পিলার ১২৩৫/৪ এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ কলাউড়া গ্রামে একটি  বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ভারত থেকে ভারতীয় নাগরিক বাদরেন নামে এক ব্যক্তির নিকট মাছ বিক্রি করে  টাকা নিয়ে বাংলাদেশে আসার পথে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামের মো:সুরুজ আলমের পুত্র মোহাম্মদ হৃদয় মিয়া (২৫) আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে ১৯ লাখ ৫০ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়। 

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান পিএসসি সত্যতা নিশ্চিত করে জানান, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।ভারতীয় রুপিসহ  আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন