হাওরে নৌকা ডুবে দাদি শাশুড়ির মৃ*ত্যু, প্রতিবন্ধী নাতবউ নি খোঁ জ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

হাওরে নৌকা ডুবে দাদি শাশুড়ির মৃ*ত্যু, প্রতিবন্ধী নাতবউ নি খোঁ জ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৯/২০২৪ ০৯:২৪:২৮ পূর্বাহ্ন

হাওরে নৌকা ডুবে দাদি শাশুড়ির মৃ*ত্যু, প্রতিবন্ধী নাতবউ নি খোঁ জ

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবল বাতাসে নৌকা ডুবে রহিমা বেগম (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই বৃদ্ধার নাতবউ মল্লিকা বেগম (৪৫) নামের শারীরিক প্রতিবন্ধি নারী নিখোঁজ রয়েছেন।  শুক্রবার ( ১৩ সেপ্টেম্বর)  দুপুরে উপজেলার নলুয়ার হাওরে হামহামির বিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রহিমা বেগম দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কালধর গ্রামের মৃত আব্দুল কাদিরের স্ত্রী এবং নিখোঁজ মল্লিকা বেগম তাঁদের নাতবউ।

বিষয়টি নিশ্চিত করে জগদল ইউনিয়ন পরিষদের সদস্য রুমন মিয়া চৌধুরী বলেন, একই পরিবারের ছয়জন নৌকাযোগে জগন্নাথপুর থেকে দিরাই আসার পথে নলুয়ার হাওরে প্রবল বাতাসে নৌকাটি ডুবে যায়। এসময় নৌকার মাঝিসহ পাঁচজন সাঁতার কেটে পাড়ে উঠেন। বাকি দুজন পানিতে ডুবে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই বৃদ্ধাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তবে প্রতিবন্ধী ওই নারী নিখোঁজ রয়েছেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ওই বৃদ্ধার স্বজনদের কোন অভিযোগ না থাকায় লাশটি ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, নিখোঁজ ওই প্রতিবন্ধী নারীকে উদ্ধারে পুলিশ কাজ করছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন