নলুয়ায় ভেসে উঠল নিখোঁজ সেই প্রতিবন্ধী নাতবউয়ের লাশ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

নলুয়ায় ভেসে উঠল নিখোঁজ সেই প্রতিবন্ধী নাতবউয়ের লাশ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৯/২০২৪ ০৭:৩৮:১০ পূর্বাহ্ন

নলুয়ায় ভেসে উঠল নিখোঁজ সেই প্রতিবন্ধী নাতবউয়ের লাশ

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে আফাল আর ঢেউয়ের কবলে পড়ে নৌকা ডু্বির ঘটনায় নিখোঁজ প্রতিবন্ধী মল্লিকা বেগমের (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ( ১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার নলুয়ার হাওরে লাশটি ভেসে উঠে। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।প্রতিবন্ধী ওই নারী দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কালধর গ্রামের আবুল কালামের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিজুল ইসলাম বলেন, কারো কোন অভিযোগ না থাকায় লাশটি ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার উপজেলার নলুয়ার হাওরে নৌকা ডুবে রহিমা বেগম (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়। এ ঘটনায় ওই বৃদ্ধার প্রতিবন্ধী নাতবউ মল্লিকা বেগম নিখোঁজ ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন