দোয়ারাবাজারে বাল্কহেডের ধা ক্কা য় ৫ নৌযান শ্রমিক আ হ ত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে বাল্কহেডের ধা ক্কা য় ৫ নৌযান শ্রমিক আ হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৯/২০২৪ ০৭:৩২:০৫ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে বাল্কহেডের ধা ক্কা য় ৫ নৌযান শ্রমিক আ হ ত

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা নদীতে বাল্কহেডের ধাক্কায় ৫ নৌযান শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। রবিবার দুপুরে সুরমা নদীর আজমপুর এলাকায় এ ঘটনা ঘটে৷

স্থানীয়রা বাল্কহেডটি আটক করে পুলিশে সোপর্দ করেছেন। মৃত মারফত আলীর ছেলে আলী (৩৫), সায়েল মিয়া (৩২), সমুর আলীর ছেলে কলিম উদ্দিন(৩০), সুফান আলীর ছেলে জুবেদ আলী (৩০) ও কুতুব উদ্দিন (২৮)।

গুরুতর আহত সায়েল মিয়াকে  সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার পাজরের হাড় ভেঙে যাওয়ায় এবং ক্ষতস্থানে রক্তক্ষরণ বন্ধ না হওয়ার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, লোহা বোঝাই একটি বাল্কহেড নৌকা ছাতকের উদ্দেশ্যে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা স্কুলের আসবাবপত্র বোঝাই একটি ইঞ্জিননৌকাকে সজোরে ধাক্কা দেয়। এতে নৌকাটি ডুবে যায় এবং ধাক্কায় নৌকার ৫ শ্রমিক আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং বাল্কহেডটি আটক করে দোয়ারাবাজার থানাপুলিশে সোপর্দ করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন