সিলেটে বিএনপির র‍্যালি ও সমাবেশ মঙ্গলবার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ AM

সিলেটে বিএনপির র‍্যালি ও সমাবেশ মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/০৯/২০২৪ ০১:৪৩:৪৬ AM

সিলেটে বিএনপির র‍্যালি ও সমাবেশ মঙ্গলবার


আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সিলেটে বিএনপির র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর)। এই র‍্যালি ও সমাবেশ রবিবার (১৫ সেপ্টেম্বর) আয়োজনের কথা ছিল। তবে পরে তারিখ পুনর্নির্ধারণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী।

তিনি জানান, অনিবার্য কারণে কর্মসূচি স্থগিত করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার এ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

জৈন্তা বার্তা / আরআর