স্বৈরাচারের দোসররা হা ম লা করতে মরিয়া: সারজিস
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

স্বৈরাচারের দোসররা হা ম লা করতে মরিয়া: সারজিস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৯/২০২৪ ০৭:৩১:০৬ পূর্বাহ্ন

স্বৈরাচারের দোসররা হা ম লা করতে মরিয়া: সারজিস

ছবি: সংগৃহীত


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার আগ পর্যন্ত সব রাজনৈতিক দলকে দলাদলি বাদ দিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বৈরাচারের দোসররা ঐক্য বিনষ্ট করে আন্দোলনকারীদের ওপর হামলা করতে মরিয়া হয়ে আছে। এজন্য রাজনৈতিক আদর্শ একপাশে রেখে যে কোনো মূল্যে তা (হামলা) প্রতিহত করতে হবে।’

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত ছাত্র-নাগরিকদের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, ‘২৪-এর ছাত্র অভ্যুত্থান একক কোনো বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ফসল নয়। সম্মিলিত আন্দোলনে আসা বিজয়ের স্পিরিট ধরে রাখতে হবে। বিভাজন সৃষ্টি করলে সব ধূলিসাৎ হবে। তাই শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন- ঢাবির অন্যতম সমন্বয়ক তরিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর বিভাগীয় টিম লিডার আবু সাঈদ লিয়ন, সমন্বয়ক ইমরান আহমেদ প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪