পোশাককর্মীদের মধ্যে সং ঘর্ষে নারী নি হত, আ হত ২০
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

পোশাককর্মীদের মধ্যে সং ঘর্ষে নারী নি হত, আ হত ২০

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৯/২০২৪ ০১:২১:৩৪ পূর্বাহ্ন

পোশাককর্মীদের মধ্যে সং ঘর্ষে নারী নি হত, আ হত ২০


রাজধানীর আশুলিয়ায় মাসকট ও রেডিয়েন্ট গার্মেন্টসের কর্মীদের মধ্যে সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন শ্রমিক।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার জিরাবো এলাকায় মাসকট পোশাক কারখানার সামনে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক রোকেয়া বেগম ওই এলাকার মাসকট গার্মেন্টস লিমিটেড কারখানার সহকারী সেলাই মেশিন অপারেটর।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে মাসকট গার্মেন্টসের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন। অপরদিকে ওই কারখানার সামনে অবস্থিত রেডিয়েন্ট গার্মেন্টসের শ্রমিকরা যথারীতি কাজে যোগ দেন। 

এ সময় রেডিয়েন্ট কারখানার কাজ বন্ধ করতে মাসকটের শ্রমিকরা ইট-পাটকেল ছুঁড়তে থাকেন। এক পর্যায়ে শ্রমিকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ইটের আঘাতে মাসকট কারখানার শ্রমিক রোকেয়া বেগম নিহত হন। এছাড়া আহত হন অন্তত ২০ শ্রমিক। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, মঙ্গলবার সকালে মাসকট ও রেডিয়েন্ট গার্মেন্টসের কর্মীদের মধ্যে ইট নিক্ষেপের ঘটনায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪