সাবেক রেলমন্ত্রীকে সকালে দেওয়া রিমান্ড স্থগিত, কারাগারে প্রেরণ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

সাবেক রেলমন্ত্রীকে সকালে দেওয়া রিমান্ড স্থগিত, কারাগারে প্রেরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৯/২০২৪ ০৫:২১:২৪ পূর্বাহ্ন

সাবেক রেলমন্ত্রীকে সকালে দেওয়া রিমান্ড স্থগিত, কারাগারে প্রেরণ

ছবি: সংগৃহীত


বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন ইমরান হাসান নামে এক শিক্ষার্থীকে গুলি করে হত্যার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী থানার মামলায় সাবেক রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে দেওয়া তিন দিনের রিমান্ড স্থগিত করেছেন আদালত। এ মামলায় হাইকোর্টে জামিন আবেদন থাকায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দিয়েছেন। পাশাপাশি যাত্রাবাড়ী থানার অপর একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা এ আদেশ দেন।

এদিন তাকে যাত্রাবাড়ী থানার অপর একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে আদালত সকালে দেওয়া আদেশ স্থগিত করে নতুন মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড শুনানির জন্য আগামী ২২ সেপ্টেম্বর দিন ধার্য করেন। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে সকালে তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শাহ আলম মিয়া। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল সোমবার রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ৮৩৩ নম্বর রুম থেকে সুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ বাহিনী নির্বিচারে গুলিতে ইমরান হাসান গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর নিহতের মা কোহিনুর আক্তার বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৯৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪