শান্তিগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ, অভিযোগকারীকে মার ধর
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ, অভিযোগকারীকে মার ধর

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৯/২০২৪ ০২:৪৯:২১ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ, অভিযোগকারীকে মার ধর


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ময়নুল হকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে গত সোমবার (১৬ সেপ্টেম্বর) সুনামগঞ্জ জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে এমন অভিযোগ দাখিল করেছেন অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সাবেক সদস্য আক্তাপাড়া গ্রামের সমুজ আলীর পুত্র মো. জালাল মাহমুদ। 

অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ২০২২-২০২৩ সনে মাদ্রাসার গভর্নিং বডির পক্ষে অডিটর হিসেবে অডিট চলাকালীন সময়ে প্রতীয়মান হয় মাদ্রাসার তহবিল থেকে অধ্যক্ষ ময়নুল হক কর্তৃক ব্যাপক লুটপাট ও অনিয়ম হয়েছে। মাদ্রাসায় শিক্ষক নিয়োগ পরীক্ষার খরচ কমিটি বহন করবে এটা সরকারি নিদের্শ। কিন্তু এই নির্দেশ অমান্য করে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ের প্রার্থীর নিয়োগের সময় গোপনে আনুমানিক দশ লক্ষ টাকা আদায় করে আত্মসাৎ করেছেন। নিয়োগ বাণিজ্যের বিষয়ে কমিটির চাপাচাপিতে এক পর্যায়ে তিনি এক লক্ষ নব্বই হাজার টাকা প্রার্থীদের কাছ থেকে নিয়েছেন বলে স্বীকার করেছেন। মাদ্রাসায় অধ্যয়নরত প্রায় ৬ থেকে ৭শ শিক্ষার্থীর কাছ থেকে ভর্তি, বেতন, সেশন ফি, জরিমানা ফি, পরীক্ষার ফি বিনা রশিদে আদায় করে আসছেন। দেশে-বিদেশে অবস্থানরত দাতাদের কাছ থেকে বিভিন্ন সময় দান সংগ্রহ করেছেন রশিদ ছাড়া, যার সঠিক কোনো হিসাব পাওয়া যায়নি।

আরো জানা যায়, ইতিমধ্যে মাদ্রাসায় সরকার অনেক বরাদ্দ দিয়েছে যার কোনো সঠিক হিসাব নেই। এছাড়া তিনি বিভিন্ন সময় ঢাকা-সিলেট-সুনামগঞ্জ যাতায়াত বাবদ ভাউচার ছাড়াই মোটা অংকের খরচ দেখিয়েছেন। কিন্তু মাদ্রাসার কাজে গেছেন বলে কোনো প্রমাণ নেই। কম্পিউটার শিক্ষক হিসেবে তিনি নিজ স্ত্রীকে নিয়োগ দেখিয়ে সরকারি বেতন-ভাতা ভোগ করছেন। কিন্তু মাদ্রসায় কম্পিউটার বিষয়ে কোনো ক্লাস হয় না। তিনি স্ত্রী-সন্তান নিয়ে শিক্ষার্থীদের ছাত্রাবাস দখল করে বছরের পর বছর বসবাস করে আসছেন। এ বিষয়ে বিগত দিনে কয়েকবার মাদ্রাসায় বৈঠক হওয়ার পর তিনি ছাত্রাবাস ছেড়ে অন্যত্র যাওয়ার কথা থাকলেও এখনও তিনি ছাত্রাবাসে অবস্থান করছেন বহাল তবিয়তে। বিগত দিনে ৩ জন ছাত্রীকে বেধড়ক মারধর করে মাদ্রাসার বাথরুমে আটকে রাখার বিষয়েও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তিনি তার পক্ষে নেওয়ার জন্য নানা সময় টাকা অফার করলে অভিযোগকারীকে সামাজিক ও শারীরিকভাবে লাঞ্ছিত করার পরিকল্পনা করেন। এমতাবস্থায় অধ্যক্ষের এসব অনিয়ম-দুনীর্তির বিষয়ে সরেজমিন তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণসহ অধ্যক্ষের অপসারণ চেয়ে এমন অভিযোগ দাখিল করেন সাবেক এই গভর্নিং বডির সদস্য। 

এদিকে অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ করায় কৌশলে এ ব্যাপারে আলোচনার কথা বলে গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে মাদ্রাসায় ডেকে মারধর করা হয়েছে বলে জানিয়েছেন অভিযোগকারী মো. জালাল মাহমুদ। এছাড়া অভিযোগকারীর বাড়িঘরে হামলার পরিকল্পনা করছেন অধ্যক্ষপন্থী আক্তাপাড়া ও রসুলপুর গ্রামের কিছু সংখ্যক ব্যক্তি। 

অভিযোগের ব্যাপারে আক্তাপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ময়নুল হক বলেন, দুর্নীতি ও অনিয়মের সাথে আমি জড়িত না। গ্রামের পঞ্চায়েত আছেন তারা এটা দেখবেন। আর মারধরের বিষয়টি আমি জানি না।

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন