মধ্যনগরে নতুন ওসির যোগদান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

মধ্যনগরে নতুন ওসির যোগদান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৯/২০২৪ ০৫:২৩:৫৭ পূর্বাহ্ন

মধ্যনগরে নতুন ওসির যোগদান

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের মধ্যনগর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. সজীব রহমান।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে তিনি নতুন কর্মস্থল মধ্যনগর থানায় যোগদান করেছেন। এর পূর্বে তিনি শেরপুর জেলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

সজীব রহমান ২০০৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপ-পরিদর্শক (এসআই)  পদে যোগদান করেন। নেত্রকোণার খালিয়াজুড়ি উপজেলার সম্রান্ত মুসলিম পরিবারে জন্ম ও বেড়ে ওঠা। তিনি নেত্রকোণা সরকারি আঞ্জুমান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, আবু আব্বাস ডিগ্রি কলেজ থেকে এইচএসসি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন।

মধ্যনগর থানায় নতুন ওসি হিসেবে যোগদানকৃত মো. সজীব রহমান বলেন, মানুষের সেবার ব্রত নিয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেছি।

মধ্যনগর থানার মাদক, চোরাচালান, সন্ত্রাস, চাঁদাবাজি নির্মূলে আমাদের অভিযান সবসময়ই চলমান থাকবে। এছাড়াও সর্বস্তরের জনগণের সহযোগিতাও প্রয়োজন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন