সুনামগঞ্জে নদীতে যুবক নি খোঁ জ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জে নদীতে যুবক নি খোঁ জ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৯/২০২৪ ০৬:৪৮:৪৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জে নদীতে যুবক নি খোঁ জ

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের শাল্লায় নৌকা থেকে পড়ে তামিম শেখ (২৫) নামের এক যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ২০ সেপ্টেম্বর (শুক্রবার) দিবাগত-রাত সাড়ে নয়টায় সময় হাওয়া খেতে গিয়ে কালনী নদীর উপর নৌকা থেকে পানিতে পড়ে তলিয়ে যাওয়া তামিম শেখ উপজেলার শাল্লা গ্রামের লিয়াকত আলীর ছেলে। তবে তলিয়ে যাওয়া তামিম শেখ মৃগীরোগে আক্রান্ত ছিলেন বলে জানা যায়।

স্থানীয় সূত্র ও পানিতে নিখোঁজ তামিম শেখের খালাতো ভাই তাফসির আলম চৌধুরীর বরাতে জানা যায়, গতরাতে (শুক্রবার) কারেন্ট না থাকায় আমাদের গ্রামের অনেক মানুষ প্রাকৃতিক আবহাওয়া লাগাতে কালনী নদীর উপর নৌকায় বসেছিলাম। রাত প্রায় সাড়ে ৯টায় সময় হঠাৎ খিচুঁনি উঠায় তামিম নৌকা থেকে পড়ে পানিতে তলিয়ে যায়। সাথে সাথেই আমরা নদীতে ঝাঁপ দিলেও তাকে খুঁজে পাইনি।

শাল্লা থানার তদন্ত অফিসার ইনচার্জ আহমদ হোসেন জানান, পানিতে তলিয়ে যাওয়া মানুষটার লাশ অনেক খোঁজাখুঁজি করে উদ্ধার করা এখনও সম্ভব হয় নি।

এবিষয়ে শাল্লা ফায়ার সার্ভিসের দায়িত্বশীল লিডার জয়ন্ত সিংহ বলেন, গতরাত ১ টায় সময় আমাকে বিষয়টি জানানো হয়েছিল। কিন্তু শাল্লা স্টেশনে কোন ডুবুরি দল নাই। ডুবুরি দল থাকে সুনামগঞ্জ। যদি উনারা বলত তাহলে আমি সুনামগঞ্জ থেকে ডুবুরি দলের ব্যবস্থা করতাম। তবে যে জায়গায় ঘটনা ঘটেছে আমাদের এখান থেকে আজমিরিগঞ্জ পাশে। প্রয়োজনে অল্প সময়ের মধ্যে হবিগঞ্জের ডুবুরি দল এসে কাজ করতে সুবিধাজনক হবে।

লাশ উদ্ধারে আসা হবিগঞ্জ ফায়ার সার্ভিস ডুবুরি ইউনিটের লিডার ফখরুল ইসলাম মুঠোফোনে জানান, আমরা ৭ জন ডুবুরি আজ দুপুর ১২ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত আধা কিলোমিটার জায়গা খোঁজাখুঁজি করেও লাশ পাইনি। নদীতে প্রচুর স্রোত থাকায় লাশ উদ্ধার করা কঠিন। হয়তবা আজ কালের মধ্যে লাশ ভেসে উঠতে পারে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন