১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জ শিক্ষকদের মা ন ব ব ন্ধ ন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জ শিক্ষকদের মা ন ব ব ন্ধ ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৯/২০২৪ ০৬:৩১:৫৪ পূর্বাহ্ন

 ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জ শিক্ষকদের মা ন ব ব ন্ধ ন

ছবি: সংগৃহীত


সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে পদযাত্রা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।সুনামগঞ্জ সহকারি প্রাথমিক শিক্ষকবৃন্দের ব্যানারে রবিবার দুপুর ১২ টায় সুনামগঞ্জ প্রাইমারি টিচার ইন্সটিটিউট প্রাঙ্গন থেকে পদযাত্রা বের করে সুনামগঞ্জ  সিলেট সড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকবৃন্দ।

এসময় তারা শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করে সকল সকল সহকারি প্রাথমকি শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত করতে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, বিগত হাসিনা সরকারের আমলে দাবি বাস্তবায়ন প্রতিশ্রুতির আশ্বাস দিয়ে দেশের শিক্ষক সমাজের সাথে প্রতরণা করা হয়েছে। শিক্ষার সার্বিক মানোন্নয় শিক্ষকদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা দিতে অন্তবর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা সহকারি শিক্ষক সমিতি মো. হারুনুর রশীদ, শিক্ষক নেতা বাদল চন্দ্র তালুকদার, সারজিনা আক্তার, জিনাতারা পপি, ইজ্জত আলী, সাকিব, বিপ্লব মিয়া, উৎফল চৌধুরী, আবু তাহের রাজিব দাশ প্রমুখ। পরে দাবি বাস্তবায়নে শিক্ষা উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারী শিক্ষকরা।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন