শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে দুই হ*ত্যা মা ম লা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে দুই হ*ত্যা মা ম লা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৯/২০২৪ ০৭:৫৩:১১ পূর্বাহ্ন

শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে দুই হ*ত্যা মা ম লা

ছবি: সংগৃহীত


বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে পৃথক দুই হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালতে রাজধানীর যাত্রাবাড়ীতে খোবাইব নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় তার ভাই জোবায়ের আহমেদ শেখ হাসিনাসহ ৮৮ জনের বিরুদ্ধে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এ ঘটনায় মামলা বা জিডি আছে না কি তা তদন্ত করে যাত্রাবাড়ী থানা পুলিশকে ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন।

মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন, শেখ রেহানা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মশিউর রহমান মোল্লা সজল, সাইদ আবু হোসেন বাবলা, এনায়েত উল্লাহ শাজাহান খান, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে নূর তাপস, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হারুন অর রশিদ, বিপ্লব কুমার সরকার।

গত ৫ আগস্ট সকাল ১০ টার দিকে যাত্রাবাড়ী ফ্লাইওভারের নিচে গুলিতে খোবাইব মারা যায়। এদিকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ৪ আগস্ট দুপুরে রূপনগরের প্রশিকা মোড়ে গুলিতে ইসলামিয়া হাইস্কুলের শিক্ষার্থী মিরাজ নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ১৬৮ জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের খালাতো ভাই জসীম উদ্দিন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি এ ঘটনা নিয়ে মামলা বা জিডি আছে না কি তা তদন্ত করে ৫ কর্মদিবসের মধ্যে রূপনগর থানা পুলিশকে প্রতিবেদন জমা দিতে বলেছেন।

এ মামলার আসামিদের মধ্যে রয়েছেন, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, মাহবুবুল আলম হানিফ, তার স্ত্রী ফৌজিয়া আলম, নাঈমুল ইসলাম খান, আরিফুর রহমান, মাইনুল হোসেন খান নিখিল, ইলিয়াছ উদ্দিন মোল্লা, শাহিদা তারেক দিপ্তি, কামাল আহমেদ মজুমদার, শাহিন চাকলাদার, মশিউর রহমান, হারুন অর রশীদ, রফিকুল ইসলাম ওরফে আন্ডা রফিক, গাজী মেজবাউল হক সাচ্চু, এসএম মান্নান কচি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪