বেতন বৃদ্ধির দাবি শ্রমিকদের, বন্ধ ৫২ কারখানা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

বেতন বৃদ্ধির দাবি শ্রমিকদের, বন্ধ ৫২ কারখানা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৯/২০২৪ ০২:২৩:২২ পূর্বাহ্ন

বেতন বৃদ্ধির দাবি শ্রমিকদের, বন্ধ ৫২ কারখানা

ছবি সংগৃহীত


রাজধানীর আশুলিয়ায় বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন পোশাক শ্রমিকরা। এতে ওই এলাকার ৫২টি পোশাক কারখানা বন্ধ রয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম কারখানা বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

বকেয়া বেতনের দাবিতে নরসিংহপুর এলাকার একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করার ঘটনায় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে করে দীর্ঘ ভোগান্তিতে পড়ে সড়কটি ব্যবহারকারী পথচারী এবং বাস যাত্রীরা। বেলা সাড়ে এগারোটার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় আজও নতুন করে ৫২টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়। বাংলাদেশ শ্রম আইনের ১৩ এর ১ ধারা অনুযায়ী বন্ধ ঘোষণা করা হয়েছে ৪৩টি কারখানা এবং সাধারণ ছুটি দেওয়া হয়েছে নয়টি কারখানায়।

সাভার আশুলিয়ার ১ হাজার ৮৬৩টি কারখানার মধ্যে ৫২টি কারখানা ছাড়া বাকি কারখানাগুলোর উৎপাদন অব্যাহত রয়েছে বলে জানায় শিল্প পুলিশ।

শিল্পাঞ্চল পুলিশের দেওয়া তথ্য বলছে, শ্রমিক অসন্তোষ এবং আন্দোলনের ফলে যাতে কারখানার কোনো ধরনের ক্ষতিসাধন কিংবা অনিষ্ঠ না হয় সে কারণে নিরাপত্তার দিক বিবেচনায় রেখে ৫২টি কারখানা উৎপাদন বন্ধ রেখেছে। তবে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) সারোয়ার আলম বলেন, ১৩ (১) ধারায় ৪৩টি কারখানা বন্ধ রয়েছে। আর ৯টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া অন্যান্য কারখানাগুলোর কার্যক্রম স্বাভাবিক রয়েছে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনীর টহল অব্যাহত রয়েছে।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪