সাবেক মন্ত্রী এম এ মান্নানের জামিন নামঞ্জুর
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

সাবেক মন্ত্রী এম এ মান্নানের জামিন নামঞ্জুর

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ২৩/০৯/২০২৪ ০২:৩১:২৪ পূর্বাহ্ন

সাবেক মন্ত্রী এম এ মান্নানের জামিন নামঞ্জুর


সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ১০টায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক নির্জন কুমার মৈত্র এই জামিন আবেদন নামঞ্জুর করেন।

আদালতে বিপুল সংখ্যক আইনজীবীর উপস্থিতিতে জামিন আবেদনের পক্ষে-বিপক্ষে শুনানি হয়। এসময় এম এ মান্নানের আইনজীবীরা আদালতে জামিনের আবেদন করেন। তারা জানান, ৪ আগস্টের ঘটনায় এম এ মান্নান সম্পৃক্ত না। তিনি সেদিন ঘটনাস্থলে ছিলেন না। এম এ মান্নানের শারীরিক অসুস্থতা বিবেচনা করে জামিন আবেদন করেছেন তারা।

আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মিজানুর রহমান।

এসময় জামিন আবেদনের বিরোধিতা করে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হক বলেন, সুনামগঞ্জের সাধারণ ছাত্রদের আন্দোলনে হামলার মাস্টারমাইন্ড ছিলেন এম এ মান্নান। তার নির্দেশে ৪ আগস্টে হামলা হয়। এজন্য তিনি জামিন পেতে পারেন না। 

তিনি আরও বলেন, এম এ মান্নানের পরিকল্পনায় দেশে ও সুনামগঞ্জে মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে। সেখানে অনেক অনিয়ম-দুর্নীতি করেছে সরকার। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করছি।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন