সপ্তাহে ৭ দিনই বাসে হাফ ভাড়া
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

সপ্তাহে ৭ দিনই বাসে হাফ ভাড়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৯/২০২৪ ০৫:০০:৪৮ পূর্বাহ্ন

সপ্তাহে ৭ দিনই বাসে হাফ ভাড়া

সংগৃহীত


রাজধানীসহ দেশের সব মেট্রোপলিটনের বাসে সপ্তাহে সাতদিনই শিক্ষার্থীরা হাফ ভাড়া দেবেন বলে ঘোষণা দিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম। সকাল ৬টা থেতে রাত ১২টা পর্যন্ত এই হাফ ভাড়া দিতে পারবেন শিক্ষার্থীরা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে ‘আমাদের অঙ্গীকার-নিরাপদ সড়ক হোক সবার; সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে মালিক ও শ্রমিকদের সচেতনতামূলক’ সেমিনারে এ ঘোষণা দেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক।সাইফুল আলম বলেন, ‘ছাত্রদের হাত ধরেই স্বৈরাচার সরকারের পতন ঘটেছে। দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। এই ছাত্রদের দীর্ঘ দিনের দাবি ছিল, সপ্তাহে সাতদিনই তাদের কাছ থেকে বাস ভাড়া ৫০ শতাংশ ছাড় দিতে হবে। এ বিষয় নিয়ে গত ২১ আগস্টে পরিবহন মালিক সমিতির কার্যালয়ে নিরাপদ সড়ক আন্দোলন প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করি। সভায় বাসে ছাত্রদের হাফ ভাড়া এবং পরিবহন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়।’ 

তিনি বলেন, ‘নিরাপদ সড়ক আন্দোলনের সহানুভূতির সঙ্গে বিবেচনা করে বাসে ছাত্রদের হাফ ভাড়া সপ্তাহে পাঁচ দিনেরস্থলে সাতদিন আগামীকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে (সকাল ৬টা থেতে রাত ১২টা পর্যন্ত)। হাফ পাসের জন্য অবশ্যই শিক্ষার্থীকে ইউনিফর্ম পরিহিত অথবা শিক্ষার্থীর পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। এই সিদ্ধান্ত শুধু মেট্রো এলাকায় কার্যকর থাকবে।’

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেনের সভাপতিত্বে সেমিনারে পুলিশের ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবহন মালিক-শ্রমিকেরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / এআর



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪