ছাতক দিঘলী মহিলা দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

ছাতক দিঘলী মহিলা দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৯/২০২৪ ০৯:৪৮:৪০ পূর্বাহ্ন

ছাতক দিঘলী মহিলা দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

সংগৃহীত


সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী রাহমানিয়া মহিলা দাখিল মাদরাসার সুপার মাওলানা জহুর আলীর বিরুদ্ধে শিক্ষক-কর্মচারী নিয়োগ বাণিজ্য ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে এবং তার অপসারণের দাবীতে বৃহত্তর দিঘলী গ্রামের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গেল শনিবার সকালে মাদরাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মুরব্বি আবুল মিয়া। মুরব্বি বদর উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন, রুপ মিয়া, এখলাছ মিয়া মেম্বার, মখলিছ মিয়া, মাদরাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি ইমাম উদ্দিন, দিল হোসেন মেম্বার, মো. ইয়াহইয়া মেম্বার, সিরাজ উদ্দিন মেম্বার, মাদরাসার সহ সুপার মাওলানা মেরাজ উদ্দিন, সহকারী শিক্ষক মাওলানা এমরান আলী, মাস্টার আওছাফুর রহমান, মঞ্জুরুল হক ও মুখলেছুর রহমান, এছাড়া বক্তব্য রাখেন চাকুরী বঞ্চিত সাতক্ষিরার বাসিন্দা শরিফুল ইসলামসহ বৃহত্তর দিঘলী বেরাজপুর, ব্রাক্ষনগাঁও, চাকলপাড়া, মাধবপুর, রামপুর গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিবাদ সভায় গ্রামবাসী অভিযোগ করে বলেন, ২০২০ সালের জানুয়ারী মাসে সরকারী নীতিমালা উপেক্ষা করে মাদরাসার সুপার মাওলানা জহুর আলী কর্তৃক ১১জন শিক্ষক ও কর্মচারীকে বড় অংকের অর্থের বিনিময়ে মাদরাসায় নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন, মাওলানা আবদুল হাফিজ, বিলকিছ খাতুন, মাওলানা আবুল হাসান, মো. শাহ জাহান, ফাহিমা খাতুন, আওছাফুর রহমান, মঞ্জুরুল হক, মো. আলমগীর, আতিকা বেগম, নাজিরা আক্তার রোমানা ও রফি উদ্দিন।মাদরাসার সুপারকে অর্থ দেওয়ার বিষয়টি স্বীকার করেন মাস্টার মঞ্জুরুল হক বলেন, তিনি দিয়েছেন দেড় লাখ টাকা। আলমগীর হোসেন বলেন তার কাছ থেকে ৩লাখ ৬০হাজার টাকা নিয়েছেন সুপার। এছাড়া চাকুরী দেওয়ার নামে সাতক্ষিরার শরিফুল ইসলামের কাছ থেকে ৩লাখ ৮০হাজার টাকা সুপার নিয়েছিলেন কিন্তু তার চাকুরী এখানে হয়নি। ফলে কিছু টাকা তাকে দেওয়া হলেও বাকী টাকা তিনি এখনও পাননি। দূর্নীতিবাজ সুপারের অপসারণের দাবী জানিয়ে গ্রামবাসী বলেন, নিজ উদ্যোগে পদত্যাগ না করলে বৃহত্তর দিঘলীবাসীকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

জৈন্তাবার্তা / এআর



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন