বাইডেন বৈঠক আজ, যেসব বিষয়ে আলোচনা হতে পারে : ড. মুহাম্মদ ইউনূস
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

বাইডেন বৈঠক আজ, যেসব বিষয়ে আলোচনা হতে পারে : ড. মুহাম্মদ ইউনূস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৯/২০২৪ ০৯:৫৯:৫৭ পূর্বাহ্ন

বাইডেন বৈঠক আজ, যেসব বিষয়ে আলোচনা হতে পারে : ড. মুহাম্মদ ইউনূস

সংগৃহীত


মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে বসছেন আজ। সরকারপ্রধান হওয়ার পর প্রথম কোনো দেশের প্রধানের সঙ্গে সরাসরি বৈঠকে বসছেন ড. ইউনূস। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মার্কিন কোনো প্রসিডেন্টের সঙ্গে বাংলাদেশের সরকারপ্রধানের বৈঠক হতে যাচ্ছে তিন দশক পর।

অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. ইউনূসের প্রথম বিদেশ ও জাতিসংঘ সফর হওয়ার কারণে এ দিকে দৃষ্টি রাখছে দেশের জনগণ। এরই মধ্যে আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ড. ইউনূসের বৈঠকের বিষয়টি।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী মানবাধিকারকর্মী ও আলোকচিত্রী শহিদুল আলম এক সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশের সঙ্গে শুধু  যুক্তরাষ্ট্রের নয়, বিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে।

ইউনূস-বাইডেন বৈঠক ইস্যুতে তিনি বলেন, বাইডেনের সঙ্গে ড. ইউনূসের আলোচনায় উঠে আসতে পারে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়টি। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা এবং জলবায়ু পরিবর্তনের বিষয়টিও অগ্রাধিকার পেতে পারে এতে। ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যার বিষয়টিসহ ১৬ বছরের দুঃশাসনের বিষয়েও জো বাইডেনের সঙ্গে আলোচনা হতে পারে বলে জানান প্রধান উপদেষ্টার এ সফরসঙ্গী।

এছাড়া প্রধান উপদেষ্টা আরো বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকেও অংশগ্রহণ করবেন। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হচ্ছে না। অন্যদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের দ্বিপক্ষীয় বৈঠক হবে। গত শনিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একথা জানান।

জৈন্তাবার্তা / এআর



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪