সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের শ ঙ্কা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের শ ঙ্কা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৯/২০২৪ ০১:১১:৩২ পূর্বাহ্ন

সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের শ ঙ্কা


দেশের ৯টি জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, সাথে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এজন্য এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ ভারত ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিস্তৃত রয়েছে, ফলে মৌসুমি বায়ু দেশের ওপর সক্রিয় রয়েছে।

এ অবস্থায়, দেশের সব বিভাগেই অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, এবং কোথাও কোথাও ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

এদিকে, আগামী কয়েক দিন ধরে ঝড়বৃষ্টি ও ভারী বর্ষণের এই প্রবণতা চলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪