ছাতকে প্রাণি পুষ্টি প্রকল্পের আওতায় ঘাস চাষিদের মধ্য সাইলেজ প্রযুক্তি হস্তান্তর
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

ছাতকে প্রাণি পুষ্টি প্রকল্পের আওতায় ঘাস চাষিদের মধ্য সাইলেজ প্রযুক্তি হস্তান্তর

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৯/২০২৪ ০৫:২০:৫৫ পূর্বাহ্ন

ছাতকে প্রাণি পুষ্টি প্রকল্পের আওতায় ঘাস চাষিদের মধ্য সাইলেজ প্রযুক্তি হস্তান্তর

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণি পুষ্টি প্রকল্পের আওতায় ঘাস চাষিদের মধ্যে সাইলেজ প্রযুক্তি হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার সকালে কার্যালয় প্রাঙ্গনে বিভিন্ন ইউনিয়ন থেকে আাসা ২০ জন ঘাস চাষিকে সাইলেজ তৈরি বিষয়ক  প্রশিক্ষন প্রদান করে মালামাল হস্তান্তর করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ভেটেরিনারি হাসপাতালের সার্জন ডা.ইমান আল-হুসাইন।

এসময় উপস্থিত ছিলেন, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভিএফএ অমিতাভ সরকার, উপসহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন প্রমূখ।

প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্য প্রশিক্ষক ডা.ইমান আল-হুসেইন বলেন আগামী প্রজন্মকে পুষ্টি সমৃদ্ধ করতে হলে গবাদিপশু লালন পালন অত্যান্ত জরুরি। পরিবারের পুষ্টি ও আমিশের চাহিদা মিটিয়ে জাতীয় ভাবে অবদান রাখতে হলে সকল বেকার যুবক দের প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ করে গড়েতুলতে হবে। গবাদিপশু লালন পালনে প্রাণি পুষ্টির জন্য ঘাসের উৎপাদন বাড়াতে হবে। সরকার ঘাস চাষিদের মধ্যে সকল ধরনের সহযোগিতা করে যাবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন