জগন্নাথপুরে নিখোঁজের পরদিন শিশুর লা*শ উ দ্ধা র
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরে নিখোঁজের পরদিন শিশুর লা*শ উ দ্ধা র

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৯/২০২৪ ০৬:২১:৪২ পূর্বাহ্ন

জগন্নাথপুরে নিখোঁজের পরদিন শিশুর লা*শ উ দ্ধা র

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে নিখোঁজের পরদিন বাড়ির পাশের নদী থেকে মারজান (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার কলকলিয়া ইউনিয়নের তেলিকোনা গ্রামের ডাউক নদী থেকে লাশ উদ্ধার করা হয়। মারজান তেলিকোনা গ্রামের সাত্তার মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত সোমবার মারজানের মা-বাবা তাকে বাড়িতে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এক আত্মীয়কে দেখতে যান। বাড়ি ফিরে শিশুকে আর খুঁজে পাননি তাঁরা। পরে রাতে তার বাবা জগন্নাথপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন। মঙ্গলবার ( ২৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা বাড়ির পাশের ডাউক নদীতে ওই শিশুর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) কাওছার মাহমুদ তোরণ বলেন, কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুর লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন