সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর ইন্তেকাল
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর ইন্তেকাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৯/২০২৪ ১০:৩৭:৩৪ পূর্বাহ্ন

সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর ইন্তেকাল

সংগৃহীত


বরেন্য সাংবাদিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী আর নেই। ইন্না-লিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন।

সাংবাদিক সমাজের দাবি আদায় ও মর্যাদা রক্ষায় বলিষ্ঠ কন্ঠস্বর কিংবদন্তী পেশাজীবী নেতা, আওয়ামী দুঃশাসনকালে কারা নির্যাতিত রুহুল আমিন গাজীর মৃত্যুতে বিএফইউজের অঙ্গ ইউনিয়ন সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এসএমইউজে) এর পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।

এসএমইউজের সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন। সাংবাদিক সমাজের দাবি আদায়ে, নিবর্তন মূলক আইন বাতিলে, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার দাবিতে তাঁর ভূমিকা জাতি শ্রদ্ধার সাথে স্বরণ করবে। রুহুল আমিন গাজীর মৃত্যুতে সাংবাদিক সমাজের অপূরনীয় ক্ষতি হলো, যা সহজে পূরণ হবার নয়। নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া শোক প্রকাশ করেছেন এসএমইউজের সাবেক সভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন,নির্বাহী কমিটির সহসভাপতি আবদুল কাদের তাপাদার, সিনিয়র সদস্য এনামুল হক জুবের, সহ সাধারণ সম্পাদক এম এ মতিন, কোষাধ্যক্ষ কবির আহমদ, সদস্য শাহজাহান সেলিম বুলবুল ও ফয়সাল আমিন।

 আওয়ামী সরকারের আমলে দীর্ঘ কারাবাসে নানা শারীরিক জটিলতা দেখা দেয় তার। ব্যাক পেইন, উচ্চ ডায়াবেটিস, লবণ ঘাটতি (ইলেক্ট্রোলাইট) সমস্যাসহ নানা রোগে আক্রান্ত ছিলেন তিনি। গত বছরের ২৯ শে ডিসেম্বর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের দ্বি-বার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ জয়ে সভাপতি পদে নির্বাচিত হন রুহুল আমিন গাজী।

জৈন্তাবার্তা / এআর



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪