জগন্নাথপুরের বিশিষ্ট ব্যবসায়ী মিন্টু ধরের শেষকৃত্য সম্পন্ন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরের বিশিষ্ট ব্যবসায়ী মিন্টু ধরের শেষকৃত্য সম্পন্ন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৯/২০২৪ ০৫:১০:০৯ পূর্বাহ্ন

জগন্নাথপুরের বিশিষ্ট ব্যবসায়ী  মিন্টু ধরের শেষকৃত্য সম্পন্ন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী ও আনন্দময়ী পূজা উদযাপন পরিষদ এবং বাসুদেব মন্দির উন্নয়ন কমিটির সভাপতি মিন্টু রঞ্জন ধরের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর)  সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত  জগন্নাথপুর পশ্চিম বাজারস্থ তাঁর নিজ বাড়িতে শেষকৃত্য সম্পন্ন হয়।

মঙ্গলবার জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটি ও বণিক সমিতির যৌথ উদ্যোগে বিকেল থেকে জগন্নাথপুর বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে তার প্রতি  সম্মান প্রদর্শন করেন।

বিকেল ৫ টার দিকে মিন্টু রঞ্জন ধরের মরদেহ জগন্নাথপুরে পৌঁছে। সন্ধ্যা ৬ টার দিকে মরদেহটি জগন্নাথপুর মধ্যবাজারে নেওয়া হলে সেখানে লোকে লোকারণ্য হয়ে ওঠে।  শেষবারের মতো একনজর দেখতে বাজারের ব্যবসায়ী, সামাজিক- সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত হন ও সেখানে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে রাত ৮ টার দিকে মরদেহ  বাসুদেব মন্দির প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। এ সময় মিন্টু রঞ্জন ধরের ব্যবসায়িক দিক, সামাজিক কর্মকান্ডে অবদান ও স্মৃতিচারণসহ বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন- সমাজের বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ।

জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী ও রাজনীতিবিদ এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রার্থী  মিন্টু রঞ্জন ধর (৫০) গত রবিবার সকাল ৭ টা ৫৩ মিনিটে ভারতের দিল্লির বিএলকে- ম্যাক্স হসপিটালে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে লিভারজনিত রোগে ভুগছিলেন। ইতোপূর্বে তার লিভার ট্রান্সপ্ল্যান্ট করা হলেও আবাওর লিভারে জটিলতা দেখা দেয়। অবশেষে  তাকে দিল্লীরে বিএলকে- ম্যাক্স হসপিটালে ভর্তি করা হয়। সেখানে তিনি শেষ নিঃশ্বাস নেন।  মিন্টু ধরের  মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে জগন্নাথপুরে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন