ভারতে ৬ বাংলাদেশি গ্রেপ্তার
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

ভারতে ৬ বাংলাদেশি গ্রেপ্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৯/২০২৪ ১১:০১:২১ পূর্বাহ্ন

ভারতে ৬ বাংলাদেশি গ্রেপ্তার

(প্রতীকি ছবি)


ভারতের একটি বাস স্ট্যান্ড থেকে ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তামিলনাড়ু থেকে তাদের গ্রেপ্তার করা হয় ।ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তামিলনাড়ু রাজ্যের তিরুপ্পুর জেলার একটি বাস স্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। দ্য হিন্দু জানিয়েছে, দক্ষিণ তিরুপ্পুরের বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে স্থানীয় পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ফোর্স যৌথ অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। পরে কাগজপত্র যাচাই শেষে সেখানে ছয় বাংলাদেশিকে শনাক্ত করা হয়।

গ্রেপ্তার ছয় বাংলাদেশি হলেন, শোভন শেখ (৩৮), মোহাম্মদ আসলাম (৪১), তানভীর (৩৯), রাশিব (৪৩), মোহাম্মদ আল-ইসলাম (৩৭) এবং মোহাম্মদ রুহুল আমিন (৩০)। তারা সবাই নারায়ণগঞ্জের বাসিন্দা।


পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার বাংলাদেশিদের চাকরির প্রলোভন দেখিয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যে মুধালিপালায়ামে নেওয়া হয়েছিল। তবে সেখানে তারা প্রতারণার শিকার হন। সেখানে চাকরি না পেয়ে তারা অন্যত্র চাকরির জন্য যাচ্ছিলেন। পথে পুলিশর অভিযানে ধরা পড়েন তারা।

জৈন্তাবার্তা / এআর



শীর্ষ সংবাদ:

বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর