পুকুরে অক্সিজেন স্বল্পতা, বিপাকে দোয়ারাবাজারের মাছচাষিরা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

পুকুরে অক্সিজেন স্বল্পতা, বিপাকে দোয়ারাবাজারের মাছচাষিরা

মো. আলাউদ্দিন, দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৯/২০২৪ ০২:২৮:৫৬ পূর্বাহ্ন

পুকুরে অক্সিজেন স্বল্পতা, বিপাকে দোয়ারাবাজারের মাছচাষিরা

ছবি নিজস্ব


গত বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে মাছ চাষে ব্যস্ত সময় পার করছেন প্রান্তিক মাছচাষিরা। কিন্তু এর মধ্যেই মাছচাষিদের কাছে নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে অক্সিজেন স্বল্পতা। গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরমের মধ্যে হঠাৎ বৃষ্টিপাত হয়। আর এতেই পুকুরে বিষক্রিয়া তৈরি হয়ে অক্সিজেন স্বল্পতায় মারা গেছে অনেক পুকুরের মাছ। কোনো কিছু বুঝে ওঠার আগেই অনেকের চাষকৃত পুকুরের সব মাছই মরে ভেসে উঠেছে। হঠাৎ বড় ধরনের এমন ক্ষতিতে বিপাকে পড়েছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার প্রান্তিক মাছচাষিরা। প্রতিকূল আবহাওয়ার কারণে ক্ষতির মুখে পড়েছেন তাঁরা।

উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর গ্রামের মাছচাষি দিন ইসলাম। ৭৮০ শতাংশ জমির একটি পুকুরে বাণিজ্যিকভাবে তেলাপিয়াসহ কার্পজাতীয় মাছ চাষ করেছেন তিনি। বড় মাছ বিক্রি করে পুকুরের লিজ, মাছের খাবার খরচসহ অন্যান্য ব্যয় পরিশোধ করার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু সম্প্রতি হঠাৎ করে অক্সিজেন সল্পতায় মারা গেছে দিন ইসলামের পুকুরের প্রায় ১ টন মাছ। সকালে ঘুম থেকে উঠে পুকুরে গিয়ে তিনি দেখেন অসংখ্য মাছ মরে ভেসে আছে।

মাছচাষি দিন ইসলাম বলেন, মাছ মরে যাওয়ায় লস দিয়ে ১০০ টাকা কেজি পাইকারি দরে বিক্রি করতে হয়েছে। মারা যাওয়া মাছের লোকসান কিভাবে কাটিয়ে উঠবো জানি না।

শুধু আলীপুর গ্রামের মাছচাষি দিন ইসলামই নয়, তাঁর মতো দোয়ারাবাজার উপজেলার আরো অনেক মাছচাষি অক্সিজেন স্বল্পতায় সম্প্রতি এ ধরণের ক্ষতির সম্মুখীন হয়েছেন।

একই গ্রামের মাছচাষি জাকির হোসেন ও রফিক মিয়া বলেন, কয়েকদিন আগে আমাদের পুকুরের বিক্রির উপযোগী প্রায় এক মণ বড় মাছ মারা গেছে অক্সিজেন সল্পতায়। তাৎক্ষণিকভাবে অক্সিজেন ট্যাবলেট প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু এখনও সবসময় টেনশন কাজ করে কখন জানি আবার অক্সিজেন স্বল্পতা দেখা দেয়!

যোগাযোগ করা হলে দোয়ারাবাজার উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার কান্তি বর্মন বলেন, কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকার মাছচাষি আমাকে কল দিয়ে তাদের পুকুরে অক্সিজেন স্বল্পতায় মাছ মারা যাওয়ার খবর জানিয়েছেন। এতে মাছচাষিরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আমরা তাদেরকে পুকুরের মাছের পরিমাণ কমানোর এবং পানি সরবরাহ বৃদ্ধি করার পরামর্শ দিয়েছি। চাষকৃত পুকুরে পানির তুলনায় মাছের পরিমাণ বেশি থাকায় এবং প্রতিকূল আবহাওয়ার কারণে অক্সিজেন সল্পতার সমস্যা দেখা দিচ্ছে। ফলে মাছ মারা যাচ্ছে। এজন্য পুকুরে মাছ এবং পানির পরিমান ঠিক রাখতে হবে।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন