বিশ্বনাথে লেবু চাষে লাভবান সাংবাদিক বদরুল
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

বিশ্বনাথে লেবু চাষে লাভবান সাংবাদিক বদরুল

কামাল আহমদ মুন্না, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৮/২০২৩ ০৪:৫৫:৩৬ পূর্বাহ্ন

বিশ্বনাথে লেবু চাষে লাভবান সাংবাদিক বদরুল

নিজস্ব প্রতিনিধি


সরকারের প্রনোদনাকৃত লেবুর চারা রোপন করেছিলেন সিলেটের বিশ্বনাথ উপজেলার পুরানগাও গ্রামের সাংবাদিক বদরুল ইসলাম মহসিন। সেই চারা এখন বাগানে রুপান্তরিত হয়েছে। লেবুর ফলন ভালো হওয়ায় এবং স্থানীয় বাজারে লেবুর চাহিদা থাকায় তা বিক্রি করতেও পারবেন এমনটা আশাবাদী তিনি।

নিজস্ব মালিকানা ১৮ জায়গার মধ্যে: সাত শতেক জায়গার উপর ৫০ টি হাইব্রীড জাতের চারা রোপন করেন বদরুল। বছর দুয়েক আগে রোপনকৃত চারাগুলোর, সঠিক পরিচর্যা করায় ফলন ভালো হওয়াতে স্হানীয় এলাকার সবার মাঝে লেবু বিতরণ করেছেন বদরুল।

পুরানগাও গ্রামের, আব্দুল বারিক ও আশ্রব আলী জানান, পরিত্যক্ত জায়গা থেকে শুরু করে যেকোন ধরনের জায়গায় লেবু চাষ করলে এবং সঠিক পরিচর্যা করলে ফলন পাওয়া যায়। সাংবাদিক বদরুল লেবু চাষ করে, লাভবান হচ্ছেন এভাবে সবাই লেবু চাষে এগিয়ে এলে বাজারে লেবুর চাহিদা পূরনের পাশাপাশি লাভবান হওয়া সম্ভব।

সাংবাদিক বদরুল ইসলাম বলেন, অনেকদিনের সখ ছিল কোন কিছু করবো। বাগানের লেবুগন্ধী ঘাস মোটামুটি নিয়ন্ত্রণঅযোগ্য জিনিস। উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করি। বিশ্বনাথ উপজেলার সাবেক কৃষি অফিসার রমজান আলী লেবু বাগান করতে উৎসাহ উদ্দীপনা দেন, তার উৎসাহ পেয়ে বাগান করতে আগ্রহী হই এবং সরকারিভাবে প্রণোদনা দিয়ে সহায়তা ও সাপোর্ট করেন।বিশ্বনাথ উপজেলা থেকে প্রনোদনা হিসেবে ৫০ টি লেবুর চারা নিয়ে রোপন করেছি।

তিনি আরো জানান, প্রায় দুই বছর পরিচর্যা করার পর এবার লেবু ধরেছে। স্থানীয়ভাবে লেবুর বিতরণ করে অনেকটা লাভবান হয়েছি। প্রতিবছর যদি এভাবে লেবুর ফলন ভালো হয়, তাহলে বিক্রি করে অনেকটা লাভবান হতে পারবো। পাশাপাশি আমার দেখাদেখিও যদি কেউ লেবু বাগান করে বেকার সমস্যাসহ বিক্রি করেও লাভবান হতে পারবে।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা