জগন্নাথপুরে দুর্গাপূজার প্রস্তুতিমুলক সভা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে দুর্গাপূজার প্রস্তুতিমুলক সভা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৯/২০২৪ ১০:০৭:১৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে দুর্গাপূজার প্রস্তুতিমুলক সভা

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যাগে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের লক্ষে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর)  সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-বশিরুল ইসলামের সভাপতিত্বে এ সভা  অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি রিয়াদ বিন ইব্রাহিম ভূইয়া, সেনাবাহিনীর ক্যাপ্টেন আরাফ মুহাম্মদ মুস্তাকিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোখলেছুর রহমান আখন্দ, পল্লী বিদ্যুত সমিতি সুনামগঞ্জের এজিএম ঋষিকেশ বিশ্বাস, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মুকিত, সহ সভাপতি এডভোকেট জিয়াউর রহিম শাহিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান, জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজল হোসাইন, উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা হাসমত উল্ল্যা খান, সেক্রেটারি মাওলানা মুতিউর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের সহ সাধারন সম্পাদক মাওলানা  তারেক আহমদ, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিল্লুর রহমান, ফায়ার সার্ভিস ইনচার্জ মুর্শেদুল আলম, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, জগন্নাথপুর উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি  শতীশ গোস্মামী, পূজা কমিটির পক্ষে শশী কান্ত গোপ, বিভাষ দে, রবিন্দ্র দেব,অধেন্দু চৌধুরী, সাংবাদিক অমিত কান্তি দেব, হুমায়ুন কবির, গোবিন্দ দে  প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন